পূর্বধলায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল - ভোরের সময় অনলাইন পূর্বধলায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল



পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে)বিকাল ৪টায় উপজেলা  ষ্টেশনবাজার দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য,পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক  আহমদ আলী সরকার। 

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী, কেন্দীয় ছাত্র দলের যুগ্ন সাধারন সম্পাদক, পূর্বধলা উপজেলা সংরক্ষিত নারী আসনের এমপি মানসুরা আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি,কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সভাপতি, নেত্রকোনা জেলা বিএনপির,সাবেক সম্মানিত সদস্য,পূর্বধলা উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব এ এস এম শহিদুল্লাহ ইমরান  

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাশিদ শেখ, আহবায়ক কমিটির সদস্য ফরহাদ, বিএনপি নেতা এডভোকেট আব্দুল আজিজ উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল লতিফ,হাজ্বী সোহেল, পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ শাজাহান মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রিপন মাহমুদ  প্রমুখ।

বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। পরে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণকারীগন দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ