প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হয়েছে বৈশাখী ছাত্রসংঘের শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর। শনিবার (৩০ মে) সন্ধ্যায় টুর্নামেন্টটি শুরু হয়ে শেষ হয় মধ্যরাতে।
এসময় বৈশাখী ছাত্রসংঘের সভাপতি তুষার খানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক তুষার দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, সাফা ইশতিয়াক লিমা, বৈশাখী ছাত্রসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি বুলবুল কায়সার আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক অনুপ সরকার, সাবেক সাধারণ সম্পাদক দৌলত আলী, পূর্বধলা ফুটবল একাডেমির পরিচালক শফিক সরকার, বৈশাখীর সাবেক সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস, রেডলাইনের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীব, এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, অনিবার্ণ ক্লাবের সাবেক সভাপতি জুয়েল রানা, পূর্বধলা যুব উন্নয়ন সংঘের সভাপতি রুবায়েতুজ্জামান আকন্দ রাপ্পুসহ আরও অনেকে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মেহরাব ফাইটার্স এবং রানারআপ হয়েছে বিনয় উইনিং ওয়ারিয়র্স। টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি চারটি দল হলো প্রত্যাশা ফাইটার্স, পাওয়ার বয়েজ, রাজ্য স্ট্রাইকার্স এবং তন্ময় মেমোরিয়ালস।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারী দলগুলো প্রতিযোগিতাপূর্ণ ও প্রাণবন্ত খেলায় দর্শকদের মুগ্ধ করে।


0 মন্তব্যসমূহ