সতেরো বছরেও বদলায়নি পূর্বধলা, উন্নয়নের ছোঁয়া লাগেনি” — এমপি মানসুরা আক্তার - ভোরের সময় অনলাইন সতেরো বছরেও বদলায়নি পূর্বধলা, উন্নয়নের ছোঁয়া লাগেনি” — এমপি মানসুরা আক্তার

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



সতেরো বছরেও বদলায়নি পূর্বধলা, উন্নয়নের ছোঁয়া লাগেনি” — এমপি মানসুরা আক্তার



নেত্রকোনা পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে হতাশা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার। তিনি বলেছেন, “পূর্বধলা সব সময়ই অবহেলার জায়গায় ছিল, এখনও আছে। সতেরো বছর আগে পূর্বধলা যেমন ছিল, এখনও তেমনই আছে। উন্নয়নের ছোঁয়া লাগেনি।”

সোমবার (পঁচিশ মে) দুপুর দুইটায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানসুরা আক্তার বলেন, “একটু আগেও বাসা থেকে বের হয়ে পঁচা পানি ও ড্রেন পার হয়ে এখানে আসতে হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। রাজনীতির হিসাব-নিকাশের বাইরে গিয়ে এ অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমি এমপি হয়েছি সম্পদশালী হওয়ার জন্য নয়। আমার কাছে যতটুকু দায়িত্ব এসেছে, তা সবাইকে সঙ্গে নিয়ে পালন করতে চাই। আপনাদের জন্য কতটুকু করতে পারব জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা করব।”

সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় এমপি মানসুরা আক্তার বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় উপজেলার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন এই সংসদ সদস্য। তিনি বলেন, “তারেক রহমান-এর নেতৃত্বে এ অঞ্চলের মানুষের উন্নয়নে সরকার কাজ করে যাবে।”

সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধ, নারী নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং পৌরসভা বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

পূর্বধলা প্রেসক্লাব-এর সভাপতি মো. জায়েজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম ফকরুল হাসান, প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, দিনকালের প্রতিনিধি ইমরান মিয়া, মানবজমিনের উপজেলা প্রতিনিধি জোবায়ের হোসেন বাচ্চু, সাংবাদিক নজরুল ইসলাম,প্রেসক্লাব পূর্বধলার তথ্য ও প্রচার সম্পাদক ও ভোরের সময় অনলাইনের শাহীন খন্দকার, আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলম, আজকের খবরের প্রতিনিধি সাইফুল্লাহ মানসুর এবং আজকের আরবানের বিশেষ প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ সজিব সাংবাদিক মুজিবুর রহমান, প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হেলালি, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলেমান কবির পাপ্পু, যুবদল নেতা আব্রাহাম লিংকন, মহিলা নেত্রী সুমি আক্তার, আমিনুল হক, তুষার দত্তসহ অন্যান্য সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ