সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত মানবাধিকার জোট নেত্রকোনা জেলা শাখার সভাপতি ওবায়দুল ইসলাম সাগর। সঞ্চালনা করেন সহ-সভাপতি প্রভাষক সুমন আহমেদ এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সম্মিলিত মানবাধিকার জোটের ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম রানা, সাংবাদিক মোনায়েম খান, সহ-সভাপতি শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রতন রহমান, নাসিম খান পাঠান, সাংবাদিক সালমান আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল সদর উপজেলা ও অন্যান্য উপজেলা কমিটি গঠন, দায়িত্ব বণ্টন, সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা, সদস্যদের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান, স্থায়ী কার্যালয় স্থাপন, অফিস ভাড়া ও রক্ষণাবেক্ষণ এবং মানবাধিকার সচেতনতা বৃদ্ধির উদ্যোগ।
এছাড়া অসহায়, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সম্মিলিত মানবাধিকার জোটকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এজন্য সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

0 মন্তব্যসমূহ