পূর্বধলায় মেধা ও উদ্ভাবনের মিলনমেলা অনুষ্ঠিত - ভোরের সময় অনলাইন পূর্বধলায় মেধা ও উদ্ভাবনের মিলনমেলা অনুষ্ঠিত

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় মেধা ও উদ্ভাবনের মিলনমেলা অনুষ্ঠিত



পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘Startup, Science Project and Innovation Idea Showcasing Program-2026’। উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে উপজেলা পর্যায়ের মেধাবী শিক্ষার্থী এবং সুশিক্ষায় অবদান রাখা শিক্ষকদের অংশগ্রহণে শুক্রবার (১২ জুন) সকাল ৯টায় এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।


পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ২২টি স্টল স্থান পায়। স্টলগুলোতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। তরুণদের সৃজনশীল চিন্তা, গবেষণামূলক মনোভাব ও উদ্ভাবনী সক্ষমতায় পুরো মেলাপ্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফয়জুননাহার লিজা এবং পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উন্নয়ন প্রকল্প (সেডিপি)-এর আওতাধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করে পূর্বধলা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।


অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান প্রজন্মের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগই ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে আরও উৎসাহিত করবে।


মেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ