পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: এইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষা উপলক্ষে নেত্রকোণার পূর্বধলা উপজেলার পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য মানসুরা আলম এমপির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে হেল্প ডেস্ক স্থাপন করে পরীক্ষার্থীদের মাঝে ফুল, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পরীক্ষার প্রথম দিনে উপজেলার মোট পাঁচটি কেন্দ্র—পূর্বধলা সরকারি কলেজ, রাবেয়া আলী ডিগ্রি কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়সহ নির্ধারিত কেন্দ্রগুলোতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের সফলতা কামনা করেন আয়োজকরা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু, উপজেলা যুবদলের নেতা মো. রফিকুল ইসলাম রফিক, মজিবুর রহমান মজিবর, তোলা মিয়া, উপজেলা বিএনপির সদস্য রুবেল মিয়া, ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা এ আই খান আমিন।
এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের সহযোগিতা করেন এবং তাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

0 মন্তব্যসমূহ