পূর্বধলায় বিষপানের মর্মান্তিক পরিণতি, প্রাণ গেল ১৭ বছরের কিশোরের। - ভোরের সময় অনলাইন পূর্বধলায় বিষপানের মর্মান্তিক পরিণতি, প্রাণ গেল ১৭ বছরের কিশোরের।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



পূর্বধলায় বিষপানের মর্মান্তিক পরিণতি, প্রাণ গেল ১৭ বছরের কিশোরের।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস; বিষপানের কারণ জানতে তদন্তে পুলিশ



পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিষপানের পর কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মো. আরাফ সানি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরাফ সানি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরণপুর এলাকার মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা মো. সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে অজ্ঞাত কারণে আরাফ সানি বিষপান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৬ জুলাই কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে একই দিন রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, "কী কারণে ওই কিশোর বিষপান করেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।"

ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ