চিরনিদ্রায় শায়িত ঘাগড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম। - ভোরের সময় অনলাইন চিরনিদ্রায় শায়িত ঘাগড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



চিরনিদ্রায় শায়িত ঘাগড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম।

ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন।

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য এবং ঘাগড়া গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম (শহীদ বেপারী) আর নেই। বৃহস্পতিবার বিকেলে ঘাগড়া বাজারে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

বৃহস্পতিবার রাত ১০টায় ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

জানাজার আগে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় মরহুম শহিদুল ইসলামের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড এবং তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. আলতাব হোসেন আকন্দ, ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর ইদ্রিছ, ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম আকন্দ কামাল, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাগড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মোমেন শাহান তালুকদার।

পারিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বিকেলে ঘাগড়া বাজারে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র সন্তান ও অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল্লাহ ইমরান এবং ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালিব।

শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ