পূর্বধলায় সাবেক পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানের পিতার দাফন সম্পন্ন। - ভোরের সময় অনলাইন পূর্বধলায় সাবেক পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানের পিতার দাফন সম্পন্ন।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



পূর্বধলায় সাবেক পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানের পিতার দাফন সম্পন্ন।


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা প্রবীণ হাজী মোহাম্মদ আলী খান পাঠান (৯০)-এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি সাবেক পুলিশ কর্মকর্তা ও বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠানের পিতা।

গত ২৩ আগস্ট (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে হাজী মোহাম্মদ আলী খান পাঠান ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

মরহুমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

পরদিন ২৪ আগস্ট দুপুর আড়াইটায় নিজ বাড়ির প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে হাজী মোহাম্মদ আলী খান পাঠান স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের ছেলে আনসার উদ্দিন খান পাঠান তাঁর পিতার রুহের মাগফিরাত কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। তিনি যেন মহান আল্লাহর দরবারে তাঁর বাবাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এ জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

মরহুমের পরিবারও তাঁর শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানানো এবং তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ