ধুনটে মাদকবিরোধী লিফলেট বিতরণ, তরুণদের সচেতন হওয়ার আহ্বান। - ভোরের সময় অনলাইন ধুনটে মাদকবিরোধী লিফলেট বিতরণ, তরুণদের সচেতন হওয়ার আহ্বান।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












ধুনটে মাদকবিরোধী লিফলেট বিতরণ, তরুণদের সচেতন হওয়ার আহ্বান।

মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা তৈরির উদ্যোগ; পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান।

মোঃ রেহানুল হক রিকো, বগুড়া জেলা প্রতিনিধি:

মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বগুড়ার ধুনটে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী ধুনট পৌর এলাকার টিএনটি মোড় ও আশপাশের এলাকায় ডিএনসি বগুড়া কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী, পরিবহন চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে মাদক গ্রহণের ক্ষতিকর দিক, স্বাস্থ্যঝুঁকি, পারিবারিক ও সামাজিক জীবনে মাদকের নেতিবাচক প্রভাব এবং মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচি প্রসঙ্গে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিল্লুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, ধীরে ধীরে একটি পুরো পরিবার ও সমাজব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গড়তে কেবল আইনি ব্যবস্থা বা অভিযানই যথেষ্ট নয়, সাধারণ মানুষের মধ্যে সর্বাত্মক সচেতনতা তৈরি করা জরুরি।”

তিনি আরও বলেন, “বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সচেতন নাগরিকদের একযোগে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

ডিএনসির কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ