ধুনটে নূরানী মডেল একাডেমিতে ফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ - ভোরের সময় অনলাইন ধুনটে নূরানী মডেল একাডেমিতে ফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












ধুনটে নূরানী মডেল একাডেমিতে ফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

অর্ধবার্ষিকী পরীক্ষার ফল প্রকাশের পাশাপাশি অভিভাবক সমাবেশে নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন বক্তারা।

ধুনট (বগুড়া) প্রতিনিধি: রেহানুল হক রিকো

বগুড়ার ধুনটে নূরানী মডেল একাডেমিতে অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, তাদের পড়াশোনায় উৎসাহিত করা এবং অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পূর্ব ভরণশাহী ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসা পরিচালিত নূরানী মডেল একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মাওলানা জহুরুল ইসলাম রহমানী।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; শিক্ষার্থীদের আদর্শ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষারও প্রয়োজন রয়েছে।

বক্তারা আরও বলেন, সন্তানের শিক্ষাজীবনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, আচরণ ও নৈতিক বিকাশের বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলা সম্ভব।

পরে অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রোগ্রেস কার্ড তুলে দেওয়ার পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ও স্মারক প্রদান করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায়।

অনুষ্ঠানে সহকারী শিক্ষক মোহাম্মদ মোরশেদুল আলমসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ