এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম, রানার্স-আপ হবিগঞ্জ-সিলেট - ভোরের সময় অনলাইন এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম, রানার্স-আপ হবিগঞ্জ-সিলেট

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম, রানার্স-আপ হবিগঞ্জ-সিলেট

ফুটবল, পিকনিক ও শিশুদের বিনোদনে জমজমাট কমিউনিটি ডে—ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন প্রবাসী বাংলাদেশিরা।

শহিদুল ইসলাম, প্রতিবেদক:
যুক্তরাজ্যের উত্তর লন্ডনের এনফিল্ডে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তৃতীয়বারের মতো ব্রিটিশ বাংলাদেশি কাপ ফুটবল টুর্নামেন্ট ও এনফিল্ড কমিউনিটি ডে ২০২৬। দিনব্যাপী এ আয়োজনে ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি পরিবার, শিশু ও বিভিন্ন বয়সী মানুষের জন্য ছিল নানা বিনোদনমূলক আয়োজন।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত Latymer School Sports Grounds, N9 9TN-এ অনুষ্ঠিত এ আয়োজনে উত্তর লন্ডনের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ব্রিটিশ বাংলাদেশি পরিবার, তরুণ-তরুণী, শিশু ও কমিউনিটি সদস্য অংশ নেন।

এনফিল্ড স্পোর্টিং কমিউনিটি-এর উদ্যোগে আয়োজিত আঞ্চলিক ও জেলা-উপজিলাভিত্তিক ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে চট্টগ্রাম দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হবিগঞ্জ-সিলেট দল রানার্স-আপ হয়। পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স এবং দর্শকদের উচ্ছ্বাসে মাঠ পরিণত হয় উৎসবের প্রাণকেন্দ্রে।

অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর, ক্যাবিনেট মেম্বার, কমিউনিটি লিডারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সম্প্রীতি এবং নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার এমন উদ্যোগের প্রশংসা করেন।

ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি শিশুদের জন্য বাউন্সি ক্যাসেল, বিভিন্ন প্লে অ্যাক্টিভিটি, ফুড স্টল, আইসক্রিম ও ট্রিটসসহ নানা আয়োজন ছিল। বিশাল খোলা মাঠে পরিবারের সদস্যদের নিয়ে অনেকে পিকনিকের আয়োজন করেন এবং বন্ধু-স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।

আয়োজকদের পক্ষ থেকে পরিবারবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পার্কিং, খাবার ও বিনোদনের বিভিন্ন সুবিধা রাখা হয়। ফলে শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি পরিণত হয় উত্তর লন্ডনের একটি প্রাণবন্ত ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি উৎসবে।

অংশগ্রহণকারী পরিবার ও দর্শনার্থীরা বলেন, এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; বরং কমিউনিটির মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার একটি চমৎকার প্ল্যাটফর্ম। সুন্দর ও পরিবারবান্ধব এমন আয়োজনের জন্য তারা এনফিল্ড স্পোর্টিং কমিউনিটি-এর উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে এ আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলা, সংস্কৃতি ও কমিউনিটির প্রতি ভালোবাসা আরও গভীর হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ