সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল বাতিলের দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ - ভোরের সময় অনলাইন সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল বাতিলের দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল বাতিলের দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ; সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান।

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:

সম্প্রতি সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল-২০২৬ বাতিলসহ জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়লাপোতা হয়ে কাজী নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে দেশের সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। এসব সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা সম্প্রতি সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল-২০২৬ বাতিলের দাবি জানান। তারা বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো আইন বা সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা মেনে নেওয়া হবে না।

সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, দেশের চলমান জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং মূল্যস্ফীতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকার যদি এসব সংকট মোকাবিলায় ব্যর্থ হয়, তাহলে ক্ষমতা হস্তান্তর করে সরে দাঁড়াতে হবে।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য কমানো এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত উদ্যোগ নিতে হবে।

বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ