বোয়ালখালীতে বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় সভা। - ভোরের সময় অনলাইন বোয়ালখালীতে বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় সভা।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












বোয়ালখালীতে বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় সভা।

ঐক্য, মানবিকতা ও বুদ্ধের আদর্শে যুবসমাজকে সমাজকল্যাণে সম্পৃক্ত করার আহ্বান।

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চল ও বোয়ালখালী উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তরুণ প্রজন্মকে বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত করা এবং শিক্ষা, মানবিকতা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করলে বৌদ্ধ যুবসমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। একই সঙ্গে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সভা শেষে গত ২৭ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত অভিষেক, গুণীজন সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের স্মারক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সভায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, যুগ্ম সম্পাদক জনি বড়ুয়া, দপ্তর সম্পাদক রিপন বড়ুয়া, কার্যকরী সদস্য অংকন বড়ুয়া উপস্থিত ছিলেন।

বোয়ালখালী উপজেলা শাখার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সুমন বড়ুয়া (ভুপেল), সিনিয়র সভাপতি রাজু বড়ুয়া, সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া ও সমাজকল্যাণ সম্পাদক সত্যজিৎ বড়ুয়া।

সভায় বুদ্ধের মৈত্রী ও করুণার আদর্শ ধারণ করে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ