পীরগাছায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ৩২ সদস্যের সামাজিক কমিটি - ভোরের সময় অনলাইন পীরগাছায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ৩২ সদস্যের সামাজিক কমিটি

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












পীরগাছায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ৩২ সদস্যের সামাজিক কমিটি

তরুণ ও যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং জনসচেতনতা বাড়াতে উদ্যোগ; ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ঘোষণা।

রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ৩২ সদস্যের একটি সামাজিক কমিটি গঠন করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের কিসামত ঝিনিয়া ছোট পানসিয়া এলাকায় সামাজিক অবক্ষয় রোধ, তরুণ ও যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে কিসামত ঝিনিয়া ছোট পানসিয়া জামে মসজিদের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আক্তারুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

কমিটিতে শামীম সরকারকে সভাপতি, রেজাউল করিম, জাহিদ হাসান জয় ও মাসুদ রানাকে সহসভাপতি করা হয়েছে। মোবাশ্বের হোসেনকে সাধারণ সম্পাদক এবং বিদ্যুৎ রহমান বিপ্লব, ছানারুল ইসলাম সাগর ও জোবায়ের হোসেন হিমেলকে সহসাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—মেহেদী হাসান, বাবলু মিয়া, রুবেল ফকির, সাগর বাবু, নাইম বাবু, আশরাফুল ইসলাম, শাহাদুল ইসলাম, হোসেন আলী, আনোয়ার মিয়া, মনিরুজ্জামান মিন্টু, আল মামুন, আহসান হাবিব অংকন, দৌলত মিয়া, শ্রাবণ ইসলাম, ইছাহাক আলী, লিটন মিয়া, রিপন মিয়া, মাসুদ মিয়া, রানা ফকির, রহিম মিয়া, রায়হান মিয়া, লিয়ন সরকার, নাজিম মিয়া ও মমিনুল ইসলাম।

কমিটি গঠনের বিষয়ে কিসামত ঝিনিয়া ছোট পানসিয়া জামে মসজিদের সভাপতি সাইফুল ইসলাম বলেন, এলাকার তরুণ ও যুবসমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ উদ্যোগের মাধ্যমে এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধ প্রতিরোধে কমিটি কার্যকর ভূমিকা রাখবে।

জামে মসজিদের সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম বলেন, মাদক, জুয়া ও বাল্যবিবাহ একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই শুরু থেকেই এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। কমিটির সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কাজ করবেন।

কমিটির সভাপতি শামীম সরকার জানান, মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এসব অপরাধ প্রতিরোধে কাজ করার পাশাপাশি তরুণ সমাজকে সুস্থ ও সুন্দর পরিবেশে এগিয়ে নিতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

কমিটির সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন বলেন, এলাকার অভিভাবক, শিক্ষক, তরুণ সমাজ ও ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিকভাবে কাজ করতে চান তারা।

স্থানীয়রা জানান, মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে স্থানীয়ভাবে এমন উদ্যোগ জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এসব অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ