পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ৩৬ বোতল ভারতীয় মদসহ আবু সাঈদ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলার শ্যামগঞ্জ-জারিয়া মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আবু সাঈদ দুর্গাপুর উপজেলার ফান্দা বাজার গ্রামের মৃত আবু হানিফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ময়মনসিংহের উদ্দেশ্যে যাওয়ার সময় শ্যামগঞ্জ-জারিয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবু সাঈদকে আটক করে তার হেফাজতে তল্লাশি চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্যসমূহ