জুলাই গণঅভ্যুত্থান দিবস সফল করতে পূর্বধলায় প্রশাসন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের। - ভোরের সময় অনলাইন জুলাই গণঅভ্যুত্থান দিবস সফল করতে পূর্বধলায় প্রশাসন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



জুলাই গণঅভ্যুত্থান দিবস সফল করতে পূর্বধলায় প্রশাসন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের।

শহীদদের স্মরণে নানা কর্মসূচি গ্রহণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা ইউএনওর।



পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনের লক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও সভায় অংশ নেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির ও এম. এ. মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আকরামুজ্জামান খান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সাবেক যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান, বৈষম্যবিরোধী আন্দোলনের ইউসুফ খান ফুয়াদ, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি জাহিদ হাসান কাঞ্চনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে অনুপ্রাণিত করবে।

সভায় দিবসটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও বিশেষ প্রার্থনা, স্মৃতিচারণ, জনসচেতনতামূলক কার্যক্রম এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ