পূর্বধলায় এনআরবিসি ব্যাংকের ‘বাংলা কিউআর’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন। - ভোরের সময় অনলাইন পূর্বধলায় এনআরবিসি ব্যাংকের ‘বাংলা কিউআর’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



পূর্বধলায় এনআরবিসি ব্যাংকের ‘বাংলা কিউআর’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন।

উদ্যোগে ডিজিটাল লেনদেনে নতুন মাত্রা; সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট ব্যবস্থার প্রত্যাশা।

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: ‘আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় এনআরবিসি ব্যাংক পিএলসির ‘বাংলা কিউআর’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে চালু হওয়া এ সেবার মাধ্যমে গ্রাহকরা এখন কিউআর কোড স্ক্যান করে সহজেই ডিজিটাল পদ্ধতিতে অর্থ পরিশোধ করতে পারবেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পূর্বধলা উপজেলা সদরের হাবিব মার্কেটে অবস্থিত এনআরবিসি ব্যাংকের পূর্বধলা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের পূর্বধলা শাখার ব্যবস্থাপক মাশুক আহমেদ, দ্বিতীয় কর্মকর্তা নজরুল ইসলাম, জুনিয়র ম্যানেজার আরিফুল ইসলাম লিমন, কর্মকর্তা ফারুক আহমেদ ও রাজনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় ব্যাংকের গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র সরকার, কাজল বণিক, স্বপন সরকার, সুবল বণিক, মামুন মিয়া, মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ব্যাংক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে গত ১ জুলাই থেকে এনআরবিসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ সেবা চালু করা হয়েছে। এ ব্যবস্থায় গ্রাহকরা দোকান বা মার্চেন্ট পয়েন্টে থাকা কিউআর কোড স্ক্যান করে তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করতে পারবেন। ফলে নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে এবং লেনদেন হবে আরও দ্রুত, সহজ ও নিরাপদ।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ‘বাংলা কিউআর’ ব্যবহারে প্রতি এক হাজার টাকা লেনদেনে ৭ টাকা চার্জ প্রযোজ্য। তবে নগদ অর্থের ব্যবহার কমিয়ে আনতে এবং ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংক আগামী ডিসেম্বরের মধ্যে চার্জমুক্ত লেনদেন চালুর উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনআরবিসি ব্যাংকের পূর্বধলা শাখার ব্যবস্থাপক মাশুক আহমেদ। তিনি বলেন, “এক দেশ, এক কিউআর” বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘বাংলা কিউআর’ চালু করেছে। সম্পূর্ণ ক্যাশলেস এ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা মানুষের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে। এনআরবিসি ব্যাংকের প্লানেট অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা খুব সহজেই বাংলা কিউআরের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবেন।

তিনি আরও জানান, বর্তমানে শাখাটির প্রায় ৩৫ শতাংশ গ্রাহক ইতোমধ্যে ডিজিটাল লেনদেনের সঙ্গে যুক্ত হয়েছেন। ‘বাংলা কিউআর’ সেবা চালুর ফলে এ হার আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘বাংলা কিউআর’ সেবার মাধ্যমে নগদ অর্থের ব্যবহার কমবে, চুরি-ছিনতাইয়ের ঝুঁকি হ্রাস পাবে, জাল ও ছেঁড়া নোটের ভোগান্তি এবং খুচরা টাকার সংকটও অনেকাংশে দূর হবে। একই সঙ্গে দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও গতিশীল করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ