প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার বার্তা, রেলওয়ে স্টেশন চত্বরে ফলজ-বনজ গাছের চারা রোপণ।
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার পূর্বধলায় বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পূর্বধলা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরানের নির্দেশনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শহীদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এম এ মান্নান ও শেখ মো. আব্দুর রাশিদ, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা ছাত্রদলের ১ নম্বর সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. উজ্জ্বল মিয়া, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, সাবেক আহ্বায়ক আনিস আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। পরে স্টেশন চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখছেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।


0 মন্তব্যসমূহ