অবৈধ বালু ভরাটে পানিবন্দি ২০০ পরিবার, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ। - ভোরের সময় অনলাইন অবৈধ বালু ভরাটে পানিবন্দি ২০০ পরিবার, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












অবৈধ বালু ভরাটে পানিবন্দি ২০০ পরিবার, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ।

নিকলীতে চার গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধ, প্রতিবাদে এলাকাবাসী-সাংবাদিকদের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়নের চার গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথ বালু দিয়ে ভরাট করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সৃষ্টি হয়েছে কৃত্রিম জলাবদ্ধতা। প্রায় ২০০ পরিবার পানিবন্দি হয়ে গত এক মাস ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে।

ভুক্তভোগী মানুষের দুর্দশা নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সাজেদুল হক নাঈমের বাড়িতে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুনিয়াদি গ্রামের মৃত দ্বীন ইসলামের পরিবারের সদস্য মামুন, সোহেল, শিমুল, রানী আক্তারসহ তাদের আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাংবাদিক নাঈম। পাশাপাশি তাকে হত্যার হুমকি এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিকলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামারহাটি, সাহাপাড়া, বর্মনপাড়া ও বড়হাটি গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথটি সম্প্রতি বালু দিয়ে ভরাট করে বন্ধ করে দেওয়া হয়। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। চার গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কবলে পড়ে দুর্ভোগে রয়েছেন।

স্থানীয় ভুক্তভোগীদের দাবি, পানি নিষ্কাশনের পথটি দ্রুত উন্মুক্ত করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং পানিবন্দি মানুষকে দুর্ভোগ থেকে উদ্ধারের আশ্বাস দিয়েছেন।

এদিকে জলাবদ্ধতায় মানুষের চরম দুর্ভোগের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন সাংবাদিক সাজেদুল হক নাঈম। অভিযোগ রয়েছে, সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে একটি পক্ষ তার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে আশপাশের লোকজন ও গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

সাংবাদিক নাঈমের অভিযোগ, হামলার পর ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অপচেষ্টা ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

প্রতিবাদে বিক্ষোভ

এ ঘটনার প্রতিবাদে ১৪ সেপ্টেম্বর ২০২৬ এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগের তীব্র নিন্দা জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জনগণের দুর্ভোগ ও অনিয়মের তথ্য তুলে ধরা সাংবাদিকের দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিকের ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শন মেনে নেওয়া হবে না।

তারা দ্রুত পানি নিষ্কাশনের পথটি উন্মুক্ত করা, জলাবদ্ধতায় আটকে থাকা পরিবারগুলোকে দুর্ভোগ থেকে মুক্ত করা এবং সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

পাশাপাশি সাংবাদিক সাজেদুল হক নাঈমের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানিমূলক বা মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

ভোরের সময় অনলাইন
সত্যের পক্ষে, মানুষের পাশে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ