টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন আজিন আনজারা। - ভোরের সময় অনলাইন টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন আজিন আনজারা।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds












টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন আজিন আনজারা।

এসি ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনালে ফ্রেন্ডস এলিভেনকে হারিয়ে শিরোপা জয়।

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন এসি ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর তৃতীয় আসরের ফাইনালে টাইব্রেকারের রোমাঞ্চে ফ্রেন্ডস এলিভেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আজিন আনজারা।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আজিন আনজারা ও ফ্রেন্ডস এলিভেন। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ম্যাচ থাকে গোলশূন্য। অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।

টাইব্রেকারে আজিন আনজারার হয়ে সাদ্দাম ও সায়িম গোল করেন। অন্যদিকে ফ্রেন্ডস এলিভেনের শাকিল ও তাওহীদ হাসান গোল করতে ব্যর্থ হন। ফলে টাইব্রেকারে ২–০ ব্যবধানে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে আজিন আনজারা।

টুর্নামেন্টের এবারের আসরে মোট পাঁচটি দল অংশ নেয়। দলগুলো হলো—আজিন আনজারা, ভিকটেজ-৯, ফ্রেন্ডস এলিভেন, আমতলা এক্সপ্রেস ও আয়ান এক্সপ্রেস।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, এসি ক্লাবের উপদেষ্টা ইশতিয়াকুর রহমান বাবু, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, উপদেষ্টা শামীম, সাবেক সভাপতি সুমন শাহরিয়ার, কেবিএম নোমান শাহরিয়ার, সাবেক আহ্বায়ক ছদরুল আমিন সোহেল, সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম ঝুমন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ।

এ সময় এসি ক্লাবের সভাপতি ফাহাদ হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক আমিনুল হক, পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ মুহিত সোহান, যুগ্ম আহ্বায়ক ইমন হাসান রাকিব, ইমতিয়াজ আহমেদ সজীব, ইকবাল কবির পিয়াসসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং টিম মালিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। ফাইনাল খেলাকে ঘিরে হেলিপ্যাড মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ